1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

তানোরে প্রাইভেটকারে ১৪৬ বোতল ফেন্সিডিল, তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩৩ বার পঠিত

রাজশাহীর তানোর থানা এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেটকারে লুকিয়ে রাখা ১৪৬ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে তানোর থানাধীন পাঁচন্দর ইউনিয়নের যোগীশো এলাকায় চেকপোস্ট বসিয়ে র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন— মো. হাসিবুল ইসলাম জনি (৪০), মো. মনিরুল ইসলাম (২৫) ও প্রাইভেটকার চালক মো. জায়েদ হাসান (২২)। তাদের কাছ থেকে ১৪৬ বোতল ফেন্সিডিল, একটি প্রাইভেটকার, নগদ ১২ হাজার ১০০ টাকা, ৪টি মোবাইল ফোন ও ৭টি সিম উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে বিভিন্ন এলাকা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছিল বলে স্বীকার করেছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News