1. admin@nawabganjnews.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৬৬ বার পঠিত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়ামের নতুন একটি চালান পৌঁছেছে। কঠোর নিরাপত্তা ও বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে জ্বালানিবাহী লরিগুলো প্রকল্প এলাকায় প্রবেশ করে।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চালানটি প্রকল্প এলাকায় পৌঁছায়। এ নিয়ে চলতি দফায় মোট পাঁচটি চালান রূপপুরে পৌঁছাল। এর আগে ৩১ অক্টোবরের মধ্যে চারটি চালান এসেছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, রূপপুরের দ্বিতীয় ইউনিটের প্রাথমিক জ্বালানি হিসেবে ১৬৩টি এবং প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানি হিসেবে ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি সরবরাহ করা হচ্ছে। মোট নয়টি চালানে এসব জ্বালানি দেশে আনার কথা রয়েছে। বাকি চালানগুলো আগামী ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে পৌঁছানোর কথা।

এদিকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্টদের আশা, সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, পাঁচ থেকে ছয় সপ্তাহের মধ্যে, অর্থাৎ ডিসেম্বরের প্রথমার্ধে বা তার আগেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।

বর্তমানে কেন্দ্রটি ২০ শতাংশ তাপীয় ক্ষমতায় রয়েছে। এ ক্ষমতা ৩৫ থেকে ৪০ শতাংশে পৌঁছালে উৎপাদিত বাষ্প দিয়ে টারবাইন ঘোরানো হবে এবং জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

প্রথম ধাপে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে পরীক্ষার ফলাফল ও বিজ্ঞানীদের পর্যবেক্ষণের ভিত্তিতে উৎপাদন বাড়ানো হবে। প্রথম ছয় মাসের মধ্যে প্রথম ইউনিট থেকে ১ হাজার ১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ পাওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে।

প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, বিদ্যুৎকেন্দ্রের প্রতিটি ধাপ অত্যন্ত সংবেদনশীল হওয়ায় পরবর্তী পর্যায়ে যাওয়ার আগে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। কারিগরি ত্রুটি বা ভাল্‌ভ পরীক্ষায় সন্তোষজনক ফল না পাওয়া পর্যন্ত যন্ত্রাংশ বারবার পরীক্ষা ও মেরামত করা হচ্ছে।

প্রকল্পের দুটি ইউনিট পুরোপুরি চালু হলে সেখান থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট সাশ্রয়ী ও কার্বনমুক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News