1. admin@nawabganjnews.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

গণভোটের রায় বাস্তবায়ন করলেই সত্যিকারের ঐক্য হবে: হামিদুর রহমান আযাদ

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

 

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে এখন যদি ঐক্যের প্রয়োজন দেখা দেয়, তাহলে সেই ঐক্যের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, সত্যিকারের ঐক্য চাইলে সংস্কার পরিষদ গঠন করে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ সুশীল ফোরাম আয়োজিত মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করে হামিদুর রহমান আযাদ বলেন, আলোচনায় থাকার এবং সরকারকে চাপে রাখার উদ্দেশ্যেই পতিত স্বৈরাচার বারবার ফিরে আসার কথা বলছেন। স্বাধীনতার ৫৫ বছর পর ২০২৪ সালে দেশ গঠনের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সংস্কার ও দৃশ্যমান বিচার না হওয়ায় তা বাস্তবায়িত হয়নি।

তিনি আরও বলেন, জিয়াউল হক ১১৫ জনকে হত্যা করেও ভিআইপি মর্যাদায় কারাগারে আছেন। অথচ পতিত সরকারের আমলে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিদের কারাগারে মানবেতর পরিবেশে রাখা হয়েছিল। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের কনডেম সেলে থাকার কথা থাকলেও তাঁরা যেভাবে প্রটোকল পাচ্ছেন, তা প্রশ্নের বিষয়।

 

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News