1. admin@nawabganjnews.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যক্রম ফের জাগিয়ে তুলতে চায়: দুলু

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

 

বিএনপি অগ্নিসন্ত্রাসের রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন সরকারদলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ আগস্টের ঘটনাগুলো ভুলে যেতে চেয়েছিলেন। কিন্তু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তা ভুলতে পারছে না। দলটি দেশের মানুষের মধ্যে আবারও সন্ত্রাসী কার্যক্রম ছড়িয়ে দিতে চায়।

সোমবার (২৩ নভেম্বর) সকালে নাটোরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

দুলু বলেন, রাজনৈতিক মতপার্থক্য ও মনোমালিন্য থাকতেই পারে, তবে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মতপার্থক্য নেই। জামায়াত, এনসিপিসহ সব রাজনৈতিক দল ও জনগণ সম্মিলিতভাবে যেভাবে ৫ আগস্ট ফ্যাসিবাদী শক্তিকে ক্ষমতা থেকে সরিয়েছে, একইভাবে আগামী ডিসেম্বরজুড়ে নৈরাজ্য প্রতিরোধে রাজপথে থাকার ঘোষণা দেন তিনি।

সমাবেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News