1. admin@nawabganjnews.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৪২ বার পঠিত

দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান ও শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি ও যোগাযোগ দক্ষতাসহ প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে।

রোববার (১৫ নভেম্বর) সকালে বঙ্গভবনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, বিইউপিতে সাইবার নিরাপত্তা, ন্যানোপ্রযুক্তি ও তথ্যবিজ্ঞানসহ চাকরির বাজারের চাহিদাসম্পন্ন বিভিন্ন বিষয়ে পাঠদান করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা ও প্রয়োজনীয় অন্যান্য দক্ষতা উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ সময় উপাচার্য বিইউপির আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News