1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

আওয়ামী লীগের আসল চরিত্র অগ্নিসন্ত্রাস: আইনমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

 

অগ্নিসন্ত্রাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আসল চরিত্র বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, দলটির রাজনীতিই জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসের।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারি কলেজ মাঠে আয়োজিত নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগ তাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছে, দলটির কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত সঠিক ছিল। দেশের মানুষও বুঝতে পেরেছে, সরকার কোনো ভুল পদক্ষেপ নেয়নি। সব অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ প্রশাসক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News