পতিত ফ্যাসিবাদী শক্তি আর কখনও দেশে ফিরতে পারবে না এবং রাজনীতিও করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সহনশীলতা দেখাচ্ছে। সব রাজনৈতিক কর্মকাণ্ড গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলবে। তবে জনগণের জানমাল রক্ষায় প্রয়োজনে সরকার কঠোর অবস্থান নেবে।
আওয়ামী লীগের বিষয়ে তিনি বলেন, সংগঠন হিসেবে দলটির বিচার হবে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে অভিযোগপত্র দাখিল করা হবে। এরপর আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, আগামী ১ ডিসেম্বর থেকে বিজয়ের মাস উদযাপন করবে বিএনপি। গ্র্যান্ড র্যালির মাধ্যমে এ আয়োজন শুরু হবে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন।
Leave a Reply