1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০৯

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১০৯ জন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণকক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে সারাদেশে ১ হাজার ৩৬৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ১০৫ জন। মৃতদের প্রায় সবাই শিশু।

চলতি বছরের জানুয়ারিতে প্রথম কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে হাম রোগী শনাক্ত হয়। পরে ফেব্রুয়ারিতে রাজধানীর কয়েকটি বস্তিতে রোগটির সংক্রমণ দেখা দেয়। তবে সরকারিভাবে ১৫ মার্চ থেকে হাম আক্রান্ত রোগী ও মৃত্যুর তথ্য প্রকাশ শুরু হয়।

 

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News