1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেফতার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৫১ বার পঠিত


মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারী সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিমকে গ্রেফতার করেছে র‍্যাব-২। শুক্রবার (২১ আগস্ট) সকালে র‍্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেনেভা ক্যাম্পের একটি স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। হত্যা, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে। এর আগে ২০২৫ সালের ৮ জানুয়ারি ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করেছিল র‍্যাব-২।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News