
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারী সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিমকে গ্রেফতার করেছে র্যাব-২। শুক্রবার (২১ আগস্ট) সকালে র্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেনেভা ক্যাম্পের একটি স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। হত্যা, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে। এর আগে ২০২৫ সালের ৮ জানুয়ারি ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করেছিল র্যাব-২।