1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

দিনাজপুরে র‍্যাবের অভিযানে ৬০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৪৩ বার পঠিত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নুরপুর গ্রামে অভিযান চালিয়ে ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ইকবাল হোসেন (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় র‍্যাব-১৩-এর দিনাজপুর ক্যাম্পের সদস্যরা তার বাড়িতে অভিযান চালিয়ে এসব ট্যাবলেট জব্দ করে।

র‍্যাব জানিয়েছে, ইকবাল দীর্ঘদিন ধরে মাদক সংগ্রহ করে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News