
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নুরপুর গ্রামে অভিযান চালিয়ে ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ইকবাল হোসেন (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় র্যাব-১৩-এর দিনাজপুর ক্যাম্পের সদস্যরা তার বাড়িতে অভিযান চালিয়ে এসব ট্যাবলেট জব্দ করে।
র্যাব জানিয়েছে, ইকবাল দীর্ঘদিন ধরে মাদক সংগ্রহ করে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply