1. admin@nawabganjnews.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টই হবে মুশফিকের শেষ ম্যাচ

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ:

আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছিলেন মুশফিকুর রহিম। এবার টেস্ট ক্রিকেট থেকেও বিদায় নিচ্ছেন বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার। ইংল্যান্ডের বিপক্ষে আগামী ফেব্রুয়ারিতে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটিই হতে যাচ্ছে বাংলাদেশের জার্সিতে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ।

শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা শেষে মুশফিকের অবসরের সিদ্ধান্তের কথা জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে বাংলাদেশের শেষ সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে। তাই বিদায়ের জন্য এই সিরিজকেই বেছে নিয়েছেন মুশফিক।

২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মুশফিকের। দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন সেই ইংলিশদের বিপক্ষেই।

বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ রানের রেকর্ড মুশফিকের দখলে। ১০৮টি টেস্টের ১৯৯ ইনিংসে ৩৮ দশমিক ৮০ গড়ে তাঁর সংগ্রহ ৭ হাজার ৬২ রান।

চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে দেশের প্রথম ব্যাটার হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News