1. admin@nawabganjnews.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

 

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, একজন-দুজন চাঁদাবাজির কারণে বিএনপির বদনাম হতে দেওয়া যাবে না। বিএনপির নাম ব্যবহার করে যারা চাঁদাবাজি করছেন, তাঁদের রাজনীতি করার অধিকার নেই। চাঁদাবাজ, মাদক কারবারি ও সন্ত্রাসীরা বিএনপির জন্য জঞ্জাল বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।

মো. আসাদুজ্জামান বলেন, গত ১৬ বছরে এসব চাঁদাবাজ রাতের অন্ধকারে সমঝোতা করে টিকে ছিল। আগামী দিনগুলোতেও চাঁদাবাজরা আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে থাকবে। সংকটকালীন সময়ে কেউ কেউ আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার চেষ্টা করবে বলেও মন্তব্য করেন তিনি।

আইনমন্ত্রী আরও বলেন, ‘আমরা কমিটমেন্ট দিয়ে ক্ষমতায় এসেছি। একজন-দুজন মাদক কারবারির কারণে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে আমি ধূলিসাৎ হতে দিতে পারি না।’

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, এরপর কারও বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এলে চোখ-কান বন্ধ না রেখে তাঁকে গ্রেপ্তার করতে হবে। এরা বিএনপির জন্য জঞ্জাল, দলের জন্য আবর্জনা ও বোঝা। বিষয়টি মাথায় রেখে আগামী দিনে কাজ করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় প্রশাসনের পাশে থাকার আশ্বাসও দেন আইনমন্ত্রী।

 

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News