1. admin@nawabganjnews.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

 

রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হোটেলটির জেনারেল ম্যানেজার ও এক কর্মচারীও গুরুতর আহত হয়েছেন। পূর্বশত্রুতার জেরে এ হামলা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোররাতে জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত ২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলে প্রবেশ করে। এরপর তারা ম্যানেজার নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কোপাতে থাকে।

নাঈমুর রহমানের চিৎকার শুনে তাঁকে বাঁচাতে এগিয়ে যান হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক ও কর্মচারী হাসান। এ সময় হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে আহত করে।

পরে তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুর রাজ্জাক ও হাসানকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, স্থানীয় এক মুরগি ব্যবসায়ী ও তাঁর ছেলে এ হামলার সঙ্গে জড়িত। তবে তাঁদের সঙ্গে হোটেল কর্তৃপক্ষের কী কারণে বিরোধ তৈরি হয়েছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার কারণ উদ্‌ঘাটন ও হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News