1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

প্রথমবারের মতো পাবনা থেকে সরাসরি ঢাকায় ট্রেন চলাচল শুরু

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

পাবনাবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো পাবনা শহর থেকে ঢাকার সরাসরি ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে নতুন ট্রেনটির যাত্রার মধ্য দিয়ে এ রুটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পাবনা রেলস্টেশনে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে ট্রেন চলাচলের উদ্বোধন করেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনের পর সন্ধ্যা সাড়ে ৫টায় ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, দেশব্যাপী রেল যোগাযোগব্যবস্থার উন্নয়ন, যাত্রীসেবার মান বৃদ্ধি এবং রেলপথ সম্প্রসারণে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। পাবনাবাসীর জন্য এটি আনন্দের মুহূর্ত। এর ফলে অল্প সময়ে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর সুযোগ তৈরি হবে।

তিনি আরও বলেন, দেশের রেলওয়ের মান, যাত্রীসেবা ও রেলযাত্রার নিরাপত্তা আগামী দিনে আরও উন্নত করা হবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ২০ নভেম্বর দুপুরে ঢাকা থেকে ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ যাত্রা করবে। ২১ নভেম্বর থেকে এ রুটে নিয়মিত ট্রেন চলাচল শুরু হবে। সেদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছাড়বে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’। অন্যদিকে, বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে পাবনার উদ্দেশে যাত্রা করবে ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’।

উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগর, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা এবং রেলসচিব ফাহিমুল ইসলাম উপস্থিত ছিলেন।

নতুন এ রেল যোগাযোগের ফলে পাবনা ও আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও সময়সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News