ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, বারিধারার ৯ নম্বর সড়কের ১৩ নম্বর বাসা থেকে এসআরবি-০১-এর একটি দল তাঁকে গ্রেফতার করে।
বর্তমানে তিনি গুলশান থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সাঈদ খোকন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম মেয়র ছিলেন। এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
Leave a Reply