সরকার কোনো ধরনের নাশকতা সহ্য করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, গোপালগঞ্জে নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবশ্যই গ্রেফতার করা হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে কোনো মিছিল করার সুযোগ নেই।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সরকারের কাজের অগ্রগতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
এ সময় ডিসেম্বরজুড়ে দেশব্যাপী যাত্রা, সার্কাস, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের সরকারি পরিকল্পনার কথা জানান তথ্য উপদেষ্টা। এ বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ডা. জাহেদ উর রহমান বলেন, এসব সাংস্কৃতিক আয়োজনে নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি যাত্রা ও সার্কাসে জুয়া এবং অশ্লীলতা যেন না থাকে, সে বিষয়ে সতর্ক করা হয়েছে। কেউ এসব আয়োজনে বাধা দিলে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেবে।
এদিকে, সৌদি আরবের সঙ্গে ২০২৭ সালের হজ চুক্তির কথা জানিয়ে তিনি বলেন, আগামী বছর পাঁচ হাজারের বেশি মুসল্লি হজে যেতে পারবেন।
Leave a Reply