1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

ইসরাইলে সরকার গঠনের আলোচনায় আইজেনকোটকে সহযোগিতার আশ্বাস বেনেটের

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত

 

ইসরাইলে নতুন সরকার গঠনের জোট আলোচনা এগিয়ে নিতে গাদি আইজেনকোটকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। এ প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে—এমন কোনো মন্তব্য প্রকাশ্যে করবেন না বলেও আইজেনকোটকে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল।

প্রতিবেদন অনুযায়ী, জোট গঠনের আলোচনায় আইজেনকোটকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে নিজের অবস্থান ও শর্তগুলো প্রকাশ্যে তুলে ধরবেন না বেনেট। বিশেষ করে ভবিষ্যৎ সরকারে যোগ দেওয়ার ক্ষেত্রে তাঁর যেসব কঠোর শর্ত বা ‘রেড লাইন’ রয়েছে, সেগুলো নিয়েও আপাতত প্রকাশ্যে মন্তব্য করবেন না তিনি।

এতে আরব দল ও অতি-রক্ষণশীল ইহুদি গোষ্ঠী হারেদি দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ পাবেন আইজেনকোট।

এদিকে নিজের দলের আইনপ্রণেতাদেরও আশ্বস্ত করেছেন বেনেট। তিনি জানিয়েছেন, জোট গঠনের বিষয়ে কোনো চুক্তি বা সমঝোতায় পৌঁছানোর আগে দলের সদস্যদের সঙ্গে আলোচনা করবেন। তাঁদের মতামত ছাড়া এককভাবে কোনো সিদ্ধান্ত নেবেন না।

প্রতিবেদনটিতে বেনেটের এ অবস্থানকে জোট গঠনের আলোচনায় আইজেনকোটের ওপর প্রকাশ্য চাপ কমানোর এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতার সুযোগ বাড়ানোর পদক্ষেপ হিসেবে তুলে ধরা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News