1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

শেখ হাসিনাকে নিতে রাজি হচ্ছে না তৃতীয় কোনো দেশ: প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা করলেও কোনো দেশ তাঁকে আশ্রয় দিতে রাজি হচ্ছে না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক।

শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

পোস্টে নাজমুল হক লেখেন, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র, বেলারুশ, কাতারসহ আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি হচ্ছে না। তাঁর দাবি, দিল্লিতে শেখ হাসিনার অবস্থান ভারতের জন্য ক্রমেই বিব্রতকর হয়ে উঠছে এবং আন্তর্জাতিক অঙ্গনেও এ নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে।

বিবিসি বাংলার একটি প্রতিবেদনের বরাত দিয়ে তিনি আরও লেখেন, শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানো ভারতের জন্য সবচেয়ে ভালো সমাধান হতে পারত। এ বিষয়ে দিল্লি বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করলেও সেই চেষ্টা সফল হয়নি। ফলে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়াই একমাত্র বাস্তবসম্মত বিকল্প বলে ভারত মনে করছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নাজমুল হক অভিযোগ করেন, ক্ষমতা ছেড়ে দেশত্যাগের সময় শেখ হাসিনা দলের নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে গেছেন। পরিবারের সদস্যদের আগেই দেশের বাইরে পাঠিয়ে তিনি নিজেও চলে যান বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বিদেশে অবস্থান করেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একের পর এক কর্মসূচি ঘোষণা করছে। এতে দেশে থাকা দলটির নেতাকর্মীরা আবারও ঝুঁকির মুখে পড়ছেন।

আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের সতর্ক করে নাজমুল হক লেখেন, যে পরিবার ক্ষমতায় থাকতে নেতাকর্মীদের ব্যবহার করেছে এবং বিপদের সময় তাঁদের ফেলে চলে গেছে, সেই পরিবার এখন নিজেদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় আবারও তাঁদের জীবন ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News