1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: এরদোয়ান

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মুসলিম বিশ্বে তারেক রহমানকে একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবেও উল্লেখ করেন তিনি। অন্যদিকে, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান ও তাদের প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় ম্যাক্স রয়্যাল হোটেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান প্রেসিডেন্ট এরদোয়ান। স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় দুই নেতার বৈঠক শুরু হয়। এতে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

জলবায়ু সম্মেলনের নেতাদের শীর্ষ সম্মেলনের আগে অনুষ্ঠিত এ বৈঠকে সামরিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বিমান চলাচল খাত এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি যৌথ বিনিয়োগ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেন তিনি।

রোহিঙ্গা সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে তুরস্কের অবিচল সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। একই সঙ্গে রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা দেওয়ায় দেশটিকে ধন্যবাদ জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গাদের পক্ষে সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, প্রেসিডেন্ট এরদোয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানকে তুরস্কের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত সহযোগী হিসেবে উল্লেখ করেছেন।

এ সময় তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের ফার্স্ট লেডির বৈঠকে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের নারীদের বিষয়েও আলোচনা হয়।

আগামী ১২ নভেম্বর জলবায়ু সম্মেলনের নেতাদের শীর্ষ সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News