1. admin@nawabganjnews.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছে বাংলাদেশ টেস্ট দলের প্রথম বহর

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছে বাংলাদেশ টেস্ট দলের প্রথম বহর। বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় ভোর ৪টার দিকে জোহানেসবার্গে অবতরণ করে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলকে বহনকারী ফ্লাইট।

এর আগে মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে ১৭ সদস্যের প্রথম বহর। এ দলে ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, মুমিনুল হকসহ প্রথমবারের মতো দলে ডাক পাওয়া মাহফিজুল রবিন। দলের প্রধান কোচ ফিল সিমন্সও এই বহরে গেছেন।

জোহানেসবার্গ বিমানবন্দরে পৌঁছানোর পর ক্রিকেটারদের ফুল দিয়ে স্বাগত জানান দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহ আহমেদ শফী। এ সময় দূতাবাসের প্রথম সচিব আশরাফুল ইসলামসহ প্রবাসী বাংলাদেশিরাও উপস্থিত ছিলেন।

আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টা, শুক্রবার সকাল সাড়ে ৯টা এবং শনিবার দুপুর ২টায় ওয়ান্ডারার্স স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ দল।

বাংলাদেশ দলের দ্বিতীয় বহর দক্ষিণ আফ্রিকায় পৌঁছাবে বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৪টায়। এ দলে থাকবেন তাওহীদ হৃদয়, খালেদ আহমেদ ও জাকের আলী অনিকসহ স্কোয়াডের বাকি সদস্যরা। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ নভেম্বর, সেঞ্চুরিয়নে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News