1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

ইরানের হুমকিতে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত

ইরানের পক্ষ থেকে জীবননাশের হুমকি পাওয়ার পর নিজের বাসভবন ছেড়ে সামরিক ঘাঁটিতে অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে।

বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ইরানের পক্ষ থেকে হুমকি পাওয়ার পর নিরাপত্তার কারণে বাসা ছেড়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন বেসেন্ট।

প্রতিবেদনে বলা হয়, বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের পরিকল্পিত হামলার হুমকি আরও অগ্রসর পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা। বেসেন্টকে ঘিরে পাওয়া গোয়েন্দা তথ্যও তাঁদের এই মূল্যায়নের অন্যতম ভিত্তি।

এ বিষয়ে নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘ইরানি শাসকগোষ্ঠীর হুমকিতে বেসেন্ট দমে যাবেন না।’

পরে বার্তা সংস্থা রয়টার্সও দুটি সূত্রের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে। রয়টার্স জানায়, ইরান মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা জোরদার করেছে বলে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা গত মাসের শেষ দিকে একটি নথিতে সতর্কবার্তা দিয়েছিলেন।

গত আগস্ট থেকে তেহরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ প্রয়োগের অভিযানে নেতৃত্ব দিচ্ছেন বেসেন্ট। তবে তাঁর বিরুদ্ধে হুমকির প্রকৃত গুরুত্ব কতটা, তা স্পষ্ট নয়। ইরান বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর তেহরানের ওপর ওয়াশিংটনের অর্থনৈতিক চাপ প্রয়োগের প্রচারণার অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছেন বেসেন্ট।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News