1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

 

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ মঙ্গলবার (১০ নভেম্বর) রংপুর ও বগুড়ার বেশ কিছু এলাকায় টানা ৯ ঘণ্টা ও ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) সংশ্লিষ্ট দপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রংপুরে ১১ কেভি ফিডারের ১১/০.৪ কেভি লাইনের পাশে গাছের ডালপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় ১১ কেভি টাউন ফিডারের আওতাধীন সাবস্টেশন থেকে নেলকো গেট, ইমেজ পলিটেকনিক্যাল, খামার মোড়, আকলীগ মসজিদ, লালবাগ কেটিসি, মৃত্তিকা, লালবাগ, কলেজপাড়া, দর্শনা, আলহাজ নগর, মডার্ন মোড়ের সড়কের দুই পাশ, আবু সাঈদ চত্বর, সর্দারপাড়া ও ঘাটপাড়া এলাকায় বিদ্যুৎ থাকবে না।

অন্যদিকে, বগুড়ায় একই কারণে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় চকফরিদ, জবানী স্কুল রোড, এতিমখানা রোড, ইয়াছিননগর, ব্যাংকপাড়া, এসেনশিয়াল ড্রাগস, ঠনঠনিয়া হিন্দুপাড়া, বটতলা, ঠনঠনিয়া প্রথম লেন, রিয়াজকাজী লেন, গোহাইল রোড, আবহাওয়া অফিস, সেউজগাড়ী পানির ট্যাংকি রোডসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News