1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

শ্রমিকদের জন্য ছয় শহরে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ হচ্ছে: প্রধানমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শহরে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে ছয়টি হাসপাতাল নির্মাণ করা হবে। প্রতিটি হাসপাতাল হবে ১০০ শয্যার। এসব হাসপাতালে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে এবং হাসপাতালগুলোর নামকরণও শ্রমিকদের জন্য নির্দিষ্ট করে করা হবে।

তিনি আরও বলেন, আগের সরকারের আমলে দেশের চিকিৎসাব্যবস্থা ধ্বংস করা হয়েছিল। এ বিষয়ে বিরোধীদলীয় নেতাও সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন। চিকিৎসাব্যবস্থার এমন অবস্থা তৈরি করা হয়েছিল যে দেশের মানুষকে চিকিৎসার জন্য বিশেষ একটি দেশে যেতে বাধ্য হতে হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকার বিষয়টি বিবেচনায় রেখে প্রত্যেক শ্রেণি-পেশার মানুষের জন্য কাজ করছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News