1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

নভেম্বরে বঙ্গোপসাগরে ২-৩টি লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত

চলতি নভেম্বর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক বা দুটি লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। তবে মাসজুড়ে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। গত ১ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে ঝড় সতর্কীকরণ কেন্দ্রে বিশেষজ্ঞ কমিটির সভায় মাসিক আবহাওয়ার পরিস্থিতি পর্যালোচনা করে এ পূর্বাভাস দেওয়া হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, মাসের অগ্রগতির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে পারে। তবে মাসজুড়ে গড় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। ভোর থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল ও নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। প্রধান নদ-নদীগুলোর পানিপ্রবাহ স্বাভাবিক থাকার কথা রয়েছে।

বিভাগভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, নভেম্বর মাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রামে, ৩৫ থেকে ৪০ মিলিমিটার। বরিশালে ৩০ থেকে ৪০, ঢাকা ও সিলেটে ১৫ থেকে ২৫, খুলনায় ১৫ থেকে ২৫ এবং ময়মনসিংহ ও রাজশাহীতে ১০ থেকে ১৫ মিলিমিটার বৃষ্টি হতে পারে। রংপুরে বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে কম, ৪ থেকে ৮ মিলিমিটার হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৯ অক্টোবর দেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেয়। এরপর গত মাসে স্বাভাবিকের তুলনায় ৬৮ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

গত অক্টোবরে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। এর মধ্যে একটি অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হয়ে ২৮ অক্টোবর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে।

গত মাসে দেশের সর্বোচ্চ ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ অক্টোবর সিলেটে। অন্যদিকে, ২৭ অক্টোবর তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News