ইরানের ওপর পুনরায় হামলা শুরুর সম্ভাবনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করেছে দেশটির সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এ সময় ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিভিন্ন বিকল্প তুলে ধরেন সেন্টকমের প্রধান।
শুক্রবার (৩০ অক্টোবর) দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে সেন্টকমের প্রধান ট্রাম্পকে এ বিষয়ে ব্রিফ করেন। ওয়াশিংটন যখন ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরুর বিষয়টি বিবেচনা করছে, তখন এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
Leave a Reply