1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

মাদক, গণমাধ্যমের স্বাধীনতা ও সন্ত্রাস দমনে বিএনপি সরকারের ব্যর্থতার অভিযোগ নাহিদের

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পঠিত

মাদক নিয়ন্ত্রণ, গণমাধ্যমের স্বাধীনতা, ব্যাংকিং খাতের সংস্কার ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে বিএনপি সরকার ব্যর্থ হয়েছে বলে সমালোচনা করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মাদক কারবারিদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ ছিল। এখন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ উঠছে। এ পরিস্থিতিতে পুলিশ কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ এলাকায় মাদক নিয়ন্ত্রণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী পৌর মিলনায়তনে এনসিপির জেলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম। সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে সভাটির আয়োজন করা হয়।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বর্তমান বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না।

ব্যাংকিং খাতের বিষয়ে তিনি বলেন, এ খাতে উল্লেখযোগ্য সংস্কার হয়নি। ফলে ব্যাংক ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা কমে যাচ্ছে।

সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে নাহিদ ইসলামের অভিযোগ, বিএনপির ছত্রচ্ছায়ায় সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে।

সভায় এনসিপির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে করণীয় নির্ধারণ নিয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারজিস আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম ও আবীদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল।

এ সময় ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News