1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পঠিত

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করা হয়েছে। এ বিষয়ে সোমবার (২৬ অক্টোবর) সরকারি প্রজ্ঞাপন জারি করে গেজেট প্রকাশ করা হয়েছে। নতুন নাম অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রণালয়ের বাংলা নাম পরিবর্তন করা হলেও ইংরেজি নাম ‘Ministry of Women and Children Affairs’ অপরিবর্তিত রাখা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম প্রজ্ঞাপনটি জারি করেন। এর ফলে সরকারি নথিপত্র, দাপ্তরিক যোগাযোগ ও সংশ্লিষ্ট কার্যক্রমে মন্ত্রণালয়ের নতুন বাংলা নাম ব্যবহার করা হবে।

এর আগে, গত ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করা হয়। মন্ত্রিসভার অনুমোদনের পর প্রজ্ঞাপন জারির মাধ্যমে সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো।

নারী ও শিশুদের উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা, সুরক্ষা ও কল্যাণে মন্ত্রণালয়টি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News