1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

জামাল উদ্দিন নাসিরের মায়ের মৃত্যুতে রিজভীর শোক

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও সংগীতশিল্পী জামাল উদ্দিন নাসিরের মা মরিয়ম বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৭ অক্টোবর) এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় রুহুল কবির রিজভী বলেন, মরিয়ম বেগম একজন ধর্মপ্রাণ নারী হিসেবে নিজ এলাকার মানুষের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকাবাসী, পরিবার ও আত্মীয়স্বজনের মতো তিনিও গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছেন।

তিনি মরহুমার আত্মার শান্তি কামনা করে মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাত দান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার ধৈর্য দেওয়ার প্রার্থনা করেন।

উল্লেখ্য, মঙ্গলবার মরিয়ম বেগম ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News