1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

যেকোনো সংঘাতের জন্য আগের চেয়ে বেশি প্রস্তুত ইরান : আইআরজিসি

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পঠিত
Screenshot

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যেকোনো ধরনের সামরিক সংঘাত মোকাবিলায় ইরান আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান আহমাদ ভাহিদি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে এ তথ্য জানিয়েছে এনটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ ও তেলবাহী ট্যাংকার আক্রান্ত হওয়ার ঘটনা বাড়ছে। এমন পরিস্থিতিতে ইরান জানিয়েছে, প্রণালির পরিস্থিতির ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং সেখানে কোনো পরিবর্তন ঘটতে দেওয়া হবে না।

এদিকে, ইরানের রাজধানী তেহরানের কূটনৈতিক ও নীতিনির্ধারণী মহলে সম্ভাব্য বড় ধরনের সামরিক সংঘাত নিয়ে আলোচনা চলছে। তাঁদের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগেই ওয়াশিংটন সামরিক পদক্ষেপ নিতে পারে।

ইরানের সামরিক সক্ষমতার কথা তুলে ধরে আহমাদ ভাহিদি দাবি করেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমপর্যায়ের ও সমানুপাতিক যুদ্ধ পরিচালনার মতো আধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম বর্তমানে ইরানের হাতে রয়েছে।

হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের এই বক্তব্য দুই দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের আশঙ্কাকে আরও সামনে এনেছে। তবে সম্ভাব্য সংঘাতের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর পরবর্তী পদক্ষেপ কী হবে, তা এখনো স্পষ্ট নয়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News