1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পঠিত
Screenshot

আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া প্রয়োজন। গত ১৭ বছর নির্বাচন সুষ্ঠু হয়নি। তাই আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, অনেক মানুষের অর্থসম্পদ না থাকলেও তাঁদের জনপ্রিয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে। তাঁদেরও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত। এ জন্য নির্বাচন কমিশনকে এমন পদ্ধতি নির্ধারণ করতে হবে, যাতে সাধারণ মানুষও নির্বাচনে অংশ নিতে পারেন।

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে স্পিকার বলেন, আগামী ১০ বছরেও তাঁর ফিরে আসার সম্ভাবনা দেখছেন না তিনি। তাঁর অভিযোগ, আওয়ামী লীগের শাসনামলে এমন পরিবেশ তৈরি হয়েছিল, যেখানে সৎ, ভালো ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া কঠিন ছিল। এ কারণে নির্বাচনী ব্যবস্থায় আমূল সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

ভোলার প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা তুলে ধরে স্পিকার বলেন, জেলাটিতে পর্যাপ্ত গ্যাসের মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের গ্যাসের প্রয়োজন রয়েছে এবং এটি তাঁদের ন্যায্য অধিকার। এ বিষয়ে তিনি জ্বালানিমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানান।

নিজ নির্বাচনী এলাকা লালমোহন-তজুমদ্দিনে তিন দিনের সফর শেষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঢাকার উদ্দেশে ভোলা ত্যাগ করেন স্পিকার।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News