1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ের নির্দেশ স্থগিত

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার পঠিত

ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে পাঁচ করবর্ষের বকেয়া ৬৬৬ কোটি টাকার বেশি কর দ্রুত আদায়ে হাইকোর্টের নির্দেশের ওই অংশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রোববার (১৮ অক্টোবর) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।

এর আগে জাতীয় রাজস্ব বোর্ডের দাবি করা ৬৬৬ কোটি টাকার বেশি কর পরিশোধের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করে গ্রামীণ কল্যাণ। প্রতিষ্ঠানটির আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশের দ্রুত কর আদায়সংক্রান্ত অংশ স্থগিত করেন আপিল বিভাগ।

বিষয়টি নিশ্চিত করেছেন গ্রামীণ কল্যাণের আইনজীবী আবদুল্লাহ আল মামুন।

এর আগে গত ১২ অক্টোবর পাঁচ করবর্ষের বকেয়া কর আদায়ে দ্রুত পদক্ষেপ নিতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। করদাবির বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণের করা পৃথক দুটি রিট আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায়ে এ নির্দেশ দেওয়া হয়।

ওই দিন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পৃথক রায় দুটি প্রকাশ করা হয়। এর আগে গত ১০ সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিট আবেদন দুটি খারিজ করেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News