1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ১০

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পঠিত

 

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও অন্তত সাতজন দগ্ধ হয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) সকালে ইনানীর পাটুয়ারটেক এলাকায় অবস্থিত ‘টুপটুপ রিসোর্টে’ এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, সকাল ৭টা ২৫ মিনিটে রিসোর্টটিতে আগুন লাগার খবর পায় উখিয়া ফায়ার স্টেশন। ঘটনাস্থলটি ফায়ার স্টেশন থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে হওয়ায় সেখানে পৌঁছাতে কর্মীদের আধা ঘণ্টার বেশি সময় লাগে। সকাল ৮টার দিকে তাঁরা উদ্ধারকাজ শুরু করেন।

উখিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রচেষ্টায় প্রায় ৫০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে সকাল ১১টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়। এরপর রিসোর্টের ভেতরে তল্লাশি চালিয়ে প্রথমে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে পর্যায়ক্রমে আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হলে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়ায়।

এ ঘটনায় দগ্ধ ব্যক্তিদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ জানান, টুপটুপ রিসোর্টের অগ্নিনিরাপত্তা সনদ ছিল না। এ বিষয়ে গত জুন মাসেই রিসোর্ট কর্তৃপক্ষকে সতর্ক করেছিল ফায়ার সার্ভিস।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আগুনের সূত্রপাত ও সামগ্রিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

**সূত্র: এনএ**

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News