1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

যন্তর মন্তরে প্রবেশের অভিযোগে কারাগারে সিজেপির দুই নেতা

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পঠিত

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে যন্তর মন্তরে অনধিকার প্রবেশের অভিযোগে তিহার কারাগারে পাঠানো হয়েছে। তবে দলটির আরেক নেতা অজিঙ্কা শিনডেকে মুচলেকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) জিজ্ঞাসাবাদের জন্য সৌরভ ও আশুতোষকে পাঁচ দিনের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দেন এক বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এর আগে বুধবার দিল্লি পুলিশ জানায়, ওই তিন নেতাকে প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোরে যন্তর মন্তরে প্রবেশের পর সৌরভ, আশুতোষ ও অজিঙ্কাকে আটক করা হয়। এর আগের দিনই স্থানটিকে বিক্ষোভ প্রদর্শনের নির্ধারিত স্থান হিসেবে রাখার সিদ্ধান্ত বাতিল করা হয়েছিল।

সৌরভ ও আশুতোষের বিরুদ্ধে মুচলেকার শর্ত ভঙ্গ এবং আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

সিজেপির আইনজীবী অভিশ্ত হেলা জানান, দিল্লি পুলিশ বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে যুক্তি দিয়েছে, সৌরভ ও আশুতোষ মানুষকে যন্তর মন্তরে আসার আহ্বান জানিয়েছিলেন। এর মাধ্যমে তাঁরা অপরাধমূলকভাবে অনধিকার প্রবেশ করেছেন বলে অভিযোগ পুলিশের। এ ছাড়া আগে দেওয়া মুচলেকায় শান্তিভঙ্গ না করার যে প্রতিশ্রুতি তাঁরা দিয়েছিলেন, তা রক্ষা করেননি বলেও অভিযোগ করা হয়েছে।

তবে আইনজীবী অভিশ্ত হেলা দাবি করেন, তাঁর মক্কেলরা মুচলেকার কোনো শর্ত লঙ্ঘন করেননি।

সূত্র: দ্য হিন্দু ও হিন্দুস্তান টাইমস

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News