1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

ছিনতাইয়ের সতর্কবার্তায় জয়পুরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পঠিত

ছিনতাইয়ের সতর্কবার্তা পাওয়ার পর জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতের দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ জয়পুরে জরুরি অবতরণ করেছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে উড়োজাহাজটি জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে নিরাপত্তা সংস্থার সদস্যরা উড়োজাহাজটিতে তল্লাশি চালান।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এআই-২০৩০ উড়োজাহাজটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার মডেলের। ছিনতাইয়ের সতর্কবার্তা পাওয়ার পর দিল্লির পরিবর্তে রাজস্থানের জয়পুরে অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে। এরপর বিভিন্ন নিরাপত্তা সংস্থার সদস্যরা উড়োজাহাজে উঠে তল্লাশি চালান। সম্ভাব্য ছিনতাইয়ের ঘটনা মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

কর্মকর্তারা জানিয়েছেন, উড়োজাহাজটির সব যাত্রী ও ক্রু নিরাপদে রয়েছেন। পুঙ্খানুপুঙ্খ তল্লাশির পর যাত্রীদের উড়োজাহাজ থেকে নামার অনুমতি দেওয়া হয়।

এদিকে, উড়োজাহাজের যাত্রা বাতিল করতে হলে যাত্রীদের পুরো অর্থ ফেরত দেওয়া অথবা বিনা মূল্যে ভ্রমণের সময়সূচি পরিবর্তনের সুযোগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

তথ্যসূত্র: এনডিটিভি

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News