1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

হুতি হামলার পর শনিবার পর্যন্ত বন্ধ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার পঠিত

 

ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম আগামী শনিবার (১৭ অক্টোবর) পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে দেশটির বিভিন্ন বিমানবন্দরে উড়োজাহাজের যাত্রা বাতিলের সংখ্যা বেড়েছে। হামলার কারণে রিয়াদের আকাশপথে উড়োজাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে।

সৌদি আরবের জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরের পর দেশটির দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

বিমানবন্দরের অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা এবং পুনরায় কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

সোমবার (১২ অক্টোবর) জারি করা বিমান চলাচলসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী শনিবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টা পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে।

সাম্প্রতিক এসব হামলাকে সৌদি আরবের বিমান চলাচল খাতের কয়েক বছরের অন্যতম বড় বিঘ্ন হিসেবে দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংঘাতের পাশাপাশি উড়োজাহাজের জ্বালানির বাড়তি দাম নিয়ে আগে থেকেই চাপের মুখে রয়েছে এ খাত।

এ ছাড়া জ্বালানির উচ্চমূল্য বিমান সংস্থাগুলোর মুনাফায় প্রভাব ফেলছে। এর মধ্যে নতুন করে হামলার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News