1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

খুলনার ৯৬৪ পূজামণ্ডপে ৫৭৮ মেট্রিক টন চাল বরাদ্দ

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনার ৯৬৪টি পূজামণ্ডপে মোট ৫৭৮ দশমিক ৪ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। জেলার নয়টি উপজেলা ও খুলনা মহানগর এলাকার সব পূজামণ্ডপে এ চাল বিতরণ কার্যক্রম চলছে।

আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। সরকারের এ উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।

খুলনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আবদুল করিম জানিয়েছেন, জেলা প্রশাসন, সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের স্থানীয় শাখাগুলোর সমন্বয়ে চাল বিতরণ করা হচ্ছে।

দুর্গোৎসব শুরুর আগেই প্রতিটি পূজামণ্ডপে বরাদ্দের চাল পৌঁছে দিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে বিতরণ কার্যক্রম শেষ হবে বলে আশা করা হচ্ছে।

খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু সরকারের এ সহায়তার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি বলেন, সরকারি এ বরাদ্দ সনাতন ধর্মাবলম্বীদের উৎসব পালনে গুরুত্বপূর্ণ সহায়তা করবে। একই সঙ্গে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেওয়া নিরাপত্তাব্যবস্থার জন্যও তিনি কৃতজ্ঞতা জানান।

জেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানও সহযোগিতা করছে। এর অংশ হিসেবে খুলনা সিটি করপোরেশন নগরীর ৭৭টি পূজামণ্ডপের জন্য মোট ৭ লাখ ৭০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে।

সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানান, শনিবার বিকেলে করপোরেশনের পক্ষ থেকে পূজা উদযাপন কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাদের হাতে এ অর্থ তুলে দেওয়া হয়েছে। নগরীর প্রতিটি পূজামণ্ডপে সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসব উদযাপনে সিটি করপোরেশন পাশে থাকবে বলেও তিনি জানান।

প্রতি বছরের মতো এবারও শারদীয় দুর্গোৎসব ঘিরে খুলনা অঞ্চলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে।

**সূত্র: বাসস**

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News