1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

খামেনিকে হত্যা করা ভুল সিদ্ধান্ত ছিল: ইসরায়েলি বিরোধী নেতা

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পঠিত

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করা ইসরায়েলের জন্য ভুল সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দল ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়ার গোলান। তাঁর দাবি, এ হত্যাকাণ্ড ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে পারেনি; বরং ইরানের নেতৃত্বে আরও উগ্র ও সহিংস ব্যক্তিদের প্রভাব বেড়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) ইসরায়েলের রিশন লেজিয়ন শহরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ইয়ার গোলান বলেন, ৮৬ বছর বয়সী খামেনি দীর্ঘদিন ইরানের নেতৃত্বে ছিলেন। তাঁকে হত্যার পর তাঁর ছেলে মোজতবা খামেনি উত্তরসূরি হওয়ায় ইরানের নেতৃত্ব আরও কঠোরপন্থিদের হাতে চলে গেছে বলে তিনি মনে করেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করে গোলান বলেন, ইরানের সরকারকে উৎখাত করার মতো অবাস্তব লক্ষ্য নিয়ে এগিয়েছেন নেতানিয়াহু। তবে সেই লক্ষ্য অর্জিত হয়নি বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়। এর জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং কৌশলগত হরমুজ প্রণালিতে নৌ চলাচল ব্যাহত হয়। পরে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষরিত হয়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News