1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

কোরআন শিক্ষা ও চর্চায় উৎসাহ দিতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৫২ বার পঠিত

আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কৃত কোরআন হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি দেশে কোরআন শিক্ষা ও চর্চাকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশের প্রতিযোগীদের সাফল্য দেশের জন্য গর্ব ও আনন্দের বিষয়। তিনি বিজয়ী হাফেজ ও শিক্ষার্থী, তাদের শিক্ষক-উস্তাদ, অভিভাবক এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে অভিনন্দন জানান।

তিনি বলেন, দেশে ধর্মীয় শিক্ষার প্রসার এবং হাফেজ-আলেমদের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। ধর্মীয় শিক্ষা ও প্রতিষ্ঠানগুলোকে আরও সক্রিয় ও সমৃদ্ধ করতে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে।

সাক্ষাৎকালে বিজয়ীরা কোরআন শিক্ষা ও ধর্মীয় চর্চায় উৎসাহ বাড়াতে মাদ্রাসা-মক্তবসহ ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী, হাফেজ ও আলেমদের সম্মানিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতি বিজয়ী হাফেজদের হাতে ক্রেস্ট তুলে দেন এবং তাদের পরিবারের সদস্য ও উস্তাদদের সৌজন্য উপহার দেওয়া হয়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News