1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে কাজ করছে সরকার: মঈন খান

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পঠিত

শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, শিশুদের জন্য কাজ করা মানেই দেশের ভবিষ্যতের জন্য কাজ করা।

বুধবার (৭ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে শিশু অধিকার দিবস ২০২৬ ও একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘শিশুর স্বপ্নে ৫০ বছর: অর্জনে অভিজ্ঞতা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, আজকের শিশুরাই আগামী দিনে দেশের পূর্ণ নাগরিক হয়ে বাংলাদেশকে এগিয়ে নেবে। তাদের সঠিকভাবে গড়ে তোলার দায়িত্ব শুধু শিশুদের নয়, বর্তমান প্রজন্মের বয়স্কদেরও রয়েছে।

শিশুদের উদ্দেশে তিনি বলেন, সঠিকভাবে গড়ে উঠতে ব্যর্থ হলে এর দায় বর্তমান প্রজন্মের ওপরই বর্তাবে। তাই দেশকে ভালোবাসলে এখন থেকেই সুনাগরিক হিসেবে গড়ে ওঠার প্রস্তুতি নিতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তিকে শিশু অধিকার প্রতিষ্ঠার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করা হয়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News