1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

ধ্বংসস্তূপের মাঝেই গাজার তরুণদের তায়কোয়ান্দো অনুশীলন

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

যুদ্ধের ধ্বংসযজ্ঞে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের মাঝেই তায়কোয়ান্দো অনুশীলন করছেন গাজার তরুণরা। চারপাশে ধ্বংসাবশেষ, তার মধ্যেই ছোট্ট একটি খোলা জায়গাকে অনুশীলনের মাঠ হিসেবে ব্যবহার করছেন তারা।

মঙ্গলবার (৬ অক্টোবর) কেন্দ্রীয় গাজার নুসেইরাতে এমন দৃশ্য দেখা যায়। ধ্বংসস্তূপের পাশে তরুণদের অনুশীলন করতে দেখা যায়, আর আশপাশে বসে তা দেখছিলেন অন্যরা। রয়টার্সের ছবিতে এক কিশোরকে ধ্বংস হয়ে যাওয়া একটি বাড়ির পাশে তায়কোয়ান্দো অনুশীলনের সময় শূন্যে ডিগবাজি দিতে দেখা গেছে।

ধ্বংসস্তূপের মধ্যেও খেলাধুলার চর্চা চালিয়ে যাচ্ছে গাজার তরুণ প্রজন্ম। দুই কিশোরীও ধ্বংসপ্রাপ্ত ভবনের পাশে তায়কোয়ান্দো অনুশীলন করেছে। এসব দৃশ্য যুদ্ধের ভয়াবহতার মধ্যেও স্বাভাবিক জীবন ও খেলাধুলার প্রতি তাদের আকাঙ্ক্ষার চিত্র তুলে ধরছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৭৪ হাজার ২২৯ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ১৮৮ জন। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০২৪ সালের অক্টোবরে ঘোষিত যুদ্ধবিরতির পরও হামলা ও সহিংসতায় ১ হাজার ৪৪৫ জন ফিলিস্তিনি নিহত ও ৫ হাজার ৫২ জন আহত হয়েছেন।

এদিকে ধ্বংসস্তূপের নিচ থেকে দীর্ঘদিন পর মরদেহ উদ্ধারের ঘটনাও অব্যাহত রয়েছে। সম্প্রতি প্রায় তিন বছর আগে ধ্বংস হওয়া একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে ১০৫ জনের মরদেহ উদ্ধারের পর তাদের জানাজা ও দাফন করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News