1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

নোট অব ডিসেন্টসহ জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৬২ বার পঠিত

নোট অব ডিসেন্টসহ যেভাবে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে বিশেষ কমিটির ষষ্ঠ বৈঠক শেষে সংসদ মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যেই সংবিধান সংশোধন কমিটিতে বিভিন্ন পক্ষের বক্তব্য শোনা হচ্ছে। নোট অব ডিসেন্ট বাদ দিয়ে সনদ বাস্তবায়নের বিষয়ে কোনো ঐকমত্য হয়নি বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, শুধু জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করলেই হবে না; নির্বাচনী ইশতেহার, বিভিন্ন জনদাবি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত বিবেচনায় নিয়ে সংবিধান সংশোধনের জন্য একটি বিল সংসদে উপস্থাপন করা হবে।

বিরোধী দলের লংমার্চ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লংমার্চ করা তাদের গণতান্ত্রিক অধিকার। তবে সংবিধান সংশোধনের বিষয়টি জাতীয় সংসদেই সম্পন্ন হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News