1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। সোমবার (৫ অক্টোবর) ডলারের মূল্যবৃদ্ধির কারণে স্বর্ণের দামে চাপ তৈরি হলেও যুক্তরাষ্ট্রের দুর্বল কর্মসংস্থান তথ্যের কারণে দরপতন সীমিত ছিল।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় রাত ১০টা ২২ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৩১ দশমিক ৬১ ডলারে দাঁড়ায়। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচারের দাম ০.১ শতাংশ কমে ৪ হাজার ১৫৯ দশমিক ৩০ ডলার হয়েছে।

এদিন ডলার সূচক ০.৬ শতাংশ বেড়েছে। এতে অন্যান্য মুদ্রা ব্যবহারকারীদের কাছে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণের দাম তুলনামূলক বেশি হয়ে যায়। তবে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বৃদ্ধির গতি প্রত্যাশার চেয়ে কমে যাওয়ায় ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমেছে, যা স্বর্ণের দামে কিছুটা সমর্থন দিয়েছে।

সিএমই ফেডওয়াচের তথ্য অনুযায়ী, অক্টোবরে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা ১৮ শতাংশে নেমেছে। তবে ডিসেম্বরে হার বাড়ানোর সম্ভাবনা ৮৮ শতাংশ। গত মাসে ফেড নীতিগত সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশের মধ্যে নির্ধারণ করেছিল।

এদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা, তেলের দাম, বন্ডের সুদ এবং ফেডের নীতির প্রত্যাশাও স্বর্ণের বাজারে অস্থিরতা বাড়াচ্ছে। বিশ্লেষকদের মতে, এসব কারণের প্রভাবে আগামী দিনগুলোতে স্বর্ণের দামে ওঠানামা অব্যাহত থাকতে পারে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ০.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬০ দশমিক ৯৪ ডলার হয়েছে। প্লাটিনামের দাম ০.৫ শতাংশ বেড়ে ১ হাজার ৭০৬ দশমিক ১৮ ডলার, আর প্যালাডিয়ামের দাম ০.২ শতাংশ কমে ১ হাজার ১৬৫ দশমিক ৪০ ডলার হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News