1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

ইতালিতে ২০২৭ সালে বিদেশি কর্মীর সুযোগ, তালিকায় বাংলাদেশ

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪৬ বার পঠিত

ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নেওয়ার কোটা ঘোষণা করেছে ইতালি। ‘ডিক্রেতো ফ্লুসি’ কর্মসূচির আওতায় কৃষি, পর্যটন, নির্মাণসহ বিভিন্ন খাতে এসব কর্মী নেওয়া হবে। বাংলাদেশও যোগ্য দেশগুলোর তালিকায় রয়েছে।

২০২৭ সালের কোটার মধ্যে ৭৬ হাজার ২০০ জন নন-সিজনাল বা অমৌসুমি কাজে, ৮৯ হাজার জন কৃষি ও পর্যটন খাতের মৌসুমি কাজে এবং ৬৫০ জন স্বনিয়োজিত কাজে প্রবেশের সুযোগ পাবেন। অমৌসুমি কোটার মধ্যে ১৪ হাজার স্থান পরিবারভিত্তিক পরিচর্যা বা কেয়ারগিভিং খাতের জন্য নির্ধারিত।

২০২৭ সালের আবেদনের জন্য প্রাক-আবেদন বা ফরম পূরণের সুযোগ থাকবে ২৩ অক্টোবর থেকে ৭ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের Portale Servizi ALI প্ল্যাটফর্মে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে বিদেশি কর্মী সরাসরি আবেদন করবেন না; ইতালিতে থাকা নিয়োগকর্তাকেই সংশ্লিষ্ট কর্মীর জন্য কাজের অনুমোদন বা nulla osta-র আবেদন করতে হবে।

খাতভেদে ‘ক্লিক ডে’ নির্ধারণ করা হয়েছে ১২ জানুয়ারি ২০২৭ কৃষি, ৯ ফেব্রুয়ারি পর্যটন, ১৬ ফেব্রুয়ারি নন-সিজনাল এবং ১৮ ফেব্রুয়ারি পরিবারভিত্তিক পরিচর্যা খাতের জন্য। কোটা অবশিষ্ট থাকলে ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত আবেদন করা যাবে।

ইতালির ২০২৬–২০২৮ মেয়াদের ‘ডিক্রেতো ফ্লুসি’ কর্মসূচিতে তিন বছরে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মী নেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০, ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ এবং ২০২৮ সালে ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জনের কোটা নির্ধারিত।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News