1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

গড় আয়ুতে ভারত-পাকিস্তানকে ছাড়িয়েছে বাংলাদেশ

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পঠিত

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সর্বশেষ বৈশ্বিক স্বাস্থ্য হিসাব অনুযায়ী, গড় আয়ুতে ভারত ও পাকিস্তানকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। ২০২৩ সালে বাংলাদেশে মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৭ বছর। একই সময়ে ভারতে ৭১ বছর এবং পাকিস্তানে ৬৮ দশমিক ২ বছর।

শুক্রবার (২ অক্টোবর) প্রকাশিত WHO-এর নতুন Global Health Estimates-এ ২০০০ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন দেশের গড় আয়ু, মৃত্যুর কারণ ও রোগের বোঝার তথ্য তুলে ধরা হয়েছে। বিশ্বব্যাপী ২০২৩ সালে গড় আয়ু ছিল ৭৩ দশমিক ৩ বছর।

তবে বেশি বছর বেঁচে থাকা মানেই সুস্থভাবে বেশি বছর বেঁচে থাকা নয়। WHO-এর হিসাবে, মানুষের সুস্থভাবে বেঁচে থাকার বছর বা ‘হেলদি লাইফ এক্সপেকটেন্সি’ এবং মোট গড় আয়ুর মধ্যে পার্থক্য রয়েছে।

WHO-এর ডেটা বিভাগের পরিচালক অ্যালাইন ল্যাবরিক বলেন, মানুষের আয়ু বাড়া জনস্বাস্থ্যের বড় অর্জন। এখন বড় চ্যালেঞ্জ হলো মানুষ যেন দীর্ঘ সময় **সুস্থ শরীরে** বেঁচে থাকতে পারে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News