1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

পরিপক্ব পর্যায়ে ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প: আইআরজিসি কমান্ডার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প পরিপক্ব পর্যায়ে পৌঁছেছে বলে দাবি করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী বালালি।

শনিবার (৩ অক্টোবর) ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের অস্ত্র তৈরির সক্ষমতা মূলত সামরিক অভিযানের প্রয়োজনীয়তার ভিত্তিতে গড়ে উঠেছে। ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা এখন দেশটির নিজেদের মধ্যেই রয়েছে বলে দাবি করেন তিনি।

বালালি বলেন, ক্ষেপণাস্ত্র শিল্প এমন পর্যায়ে পৌঁছেছে যে এ খাতে ইরানের আর বাইরের কোনো পক্ষের সহযোগিতার প্রয়োজন নেই। ধারণা থেকে চূড়ান্ত পণ্য পর্যন্ত ক্ষেপণাস্ত্র তৈরির বিভিন্ন ধাপ দেশীয় সক্ষমতার মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে বলেও জানান তিনি।

নিজেদের সক্ষমতা বোঝাতে তিনি ছবি আঁকার উদাহরণ দেন। তার ভাষ্য, একজন শিল্পী প্রয়োজনীয় সরঞ্জাম ও কৌশল আয়ত্ত করার পর নিজের ইচ্ছামতো ছবি আঁকতে পারেন; ইরানের ক্ষেপণাস্ত্র শিল্পের ক্ষেত্রেও বিষয়টি একইভাবে কাজ করছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News