1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

ইউরোপের মজুত ডিজেল বাজারে ছাড়ার ঘোষণা ট্রাম্পের

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৩৯ বার পঠিত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার মধ্যে ইউরোপের দেশগুলো তাদের মজুত থাকা বিপুল পরিমাণ ডিজেল বাজারে ছাড়তে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (২ অক্টোবর) নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইউরোপ তাদের বিপুল মজুত ডিজেল বাজারে ছাড়বে এবং প্রক্রিয়াটি তাৎক্ষণিকভাবে শুরু হবে।

এদিকে একই দিনে জি-৭ দেশগুলো জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও জ্বালানি ছাড়ার বিষয়ে একমত হয়েছে। এর মধ্যে প্রথম ২০ দিনের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল বাজারে ছাড়ার কথা রয়েছে।

জ্বালানি সরবরাহের সংকট ও মূল্যবৃদ্ধির চাপ কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রাম্প এ সহযোগিতার জন্য সংশ্লিষ্ট দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News