রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যার দিকে হালকা বৃষ্টিসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় আকাশ মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদফতরের দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
দুপুর ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৫০ শতাংশ। গত ৬ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।
এদিকে, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা বা সংকেত জারি করা হয়নি।
Leave a Reply