
দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে দেশি-বিদেশি যেকোনো ষড়যন্ত্র ও অপচেষ্টা প্রতিহত করতে জনগণ প্রস্তুত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে প্রগতিশীল জাতীয়তাবাদী দলের আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বজায় রাখতে হবে। রাষ্ট্রকে সঠিক পথে রাখতে আইনের প্রয়োগ গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। দেশের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান।
সভায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বিভিন্ন অপশক্তি দেশকে কলুষিত করার চেষ্টা করছে। তা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে গণতন্ত্র রক্ষায় সরকারকে দেশ পরিচালনার সুযোগ দিয়ে বিরোধী দলগুলোর সহযোগিতা করার কথা বলেন।
Leave a Reply